ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নেত্রকোণায় একইসঙ্গে ৩ স্থানে দুর্বৃত্তদের আগুন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 203
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণায় একইসঙ্গে তিনটি পৃথক স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার চল্লিশাকান্দা মোড় ও কাইলাটি এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মে দেওয়া আগুনে একটি আধাপাকা ঘর ও সেখানে থাকা আসবাবপত্র, হাঁস-মুরগী ও মাছের খাদ্য পুড়ে যায়। এদিন একটি ছাগলের ঘরেও আগুন দেওয়া হয়। এতে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া, শহরের চল্লিশাকান্দা মোড়ে একটি খড়ের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, রোববার ভোরে হঠাৎ আগুন দেখতে পান ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ৪টি ইউনিট।

তারা জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রে আসে। ফার্মের মালিকের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকারও বেশি।

চল্লিশাকান্দা মোড়ে দেওয়া আগুন ও কালইলাটি গ্রামে রাস্তার পাশে থাকা একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোণায় একইসঙ্গে ৩ স্থানে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় : ০৬:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫