রয়্যাল গ্লোরি রেসিডেন্স পিএলসি’র সফটওয়্যার সফট লঞ্চিং অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 202
রয়্যাল গ্লোরি রেসিডেন্স পাবলিক লিমিটেড কোম্পানির অফিসিয়াল সফটওয়্যারের সফট লঞ্চিং অনুষ্ঠান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে চলচ্চিত্রকার জয়া আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী সিমরাকা, গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানের সম্মানিত বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও ঐতিহ্যবাহী পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।
প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল আবু হেনা মোঃ মোস্তফা পিএসিসি (অবঃ) বলেন, রয়্যাল গ্লোরি একটি স্বপ্ন ও পরিবারের প্রতিচ্ছবি, যেখানে বিনিয়োগকারীদের আস্থা সবচেয়ে বড় শক্তি।
নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আরও আধুনিক ও স্বচ্ছ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।



















