ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাজারে নিরাপত্তা জোরদার, পুলিশের মনোবল বেড়েছে: প্রেস সচিব

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 243
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়ার হাত ধরেই এ দেশে ইসলামের বিস্তার ঘটেছে। সেই ঐতিহ্যের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা সহিংসতা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার সকালে ময়মনসিংহ শহরের জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় অবস্থিত হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত বছর কালু শাহ (রহ.)-এর মাজারটি ভাঙচুরের শিকার হয়।
প্রেস সচিব বলেন, সম্প্রতি কিছু মানুষ বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা নিন্দনীয় এবং দেশের সম্প্রীতি ও ঐতিহ্যের পরিপন্থী।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। এখানে সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।
মাজারের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে এবং গুরুত্বপূর্ণ মাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও এখন আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে বলে তিনি জানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাজারে নিরাপত্তা জোরদার, পুলিশের মনোবল বেড়েছে: প্রেস সচিব

আপডেট সময় : ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬