ফ্যাক্টরিতে অভিযান চলাকালীন সময় কর্মচারী ও লোকজনের হাতে লাঞ্চিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
- আপডেট সময় : ০৫:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 122
রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করার সময় মোঃ শওকত আলী (৪২) নামের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে । পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দিন রয়েছে।
পুলিশে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) (পিওএম)মোঃ মাসুদ জানান, চকবাজারের ইসলামবাগ এলাকায় দুপুরে দিকে পরিবেশ অধিদপ্তর পরিচালক ইনফোর্সমেন্ট রুবিনা ফেরদৌসী(উপ-সচিব)এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শওকত আলি একটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করার সময় ফ্যাক্টরির কর্মচারী ও বাইরের কিছু লোকজন এতে বাঁধা দেয় পরে দস্তা দস্তীর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত আলী মাথায় ও নাকে আহত প্রাপ্ত হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে নাক কান গলা বিভাগের ৩০৩নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।
তিনি আরো জানান,যে ফ্যাক্টরিতে অভিযান চলাকালীন সময় হামলা হয়েছে ফ্যাক্টরির নাম মায়ের দোয়া ইকরা প্লাস্টিক মালিক ইলিয়াস সরদার।


















