ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলামের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 210
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম (৮০) আজ রবিবার (২৬ জানুয়ারি ২০২৫) সকাল নয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম কাজী নজরুল ইসলাম ১৯৭৩ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি হিসেবে ২০০৩ সালের ১৫ জানুয়ারি অবসরে যান।

মরহুম কাজী নজরুল ইসলাম ১৯৪৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার নারিন্দায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

মরহুমের জানাযা আজ রবিবার বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

ইনামুল হক সাগর পিপিএম-সেবা
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)
বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
মোবাইল: ০১৩২০০০০২৮২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলামের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫