তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে শাহিনুর ইসলাম সাগরের শুভেচ্ছা, জনসভায় উপস্থিতির আহ্বান
- আপডেট সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 230
বিএনপির চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সাগর। একই সঙ্গে তিনি আসন্ন জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা শাহিনুর ইসলাম সাগর আন্দোলন-সংগ্রামে সাহসী ও আপসহীন ভূমিকা পালন করে আসছেন।

দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি একাধিকবার কারাবরণসহ হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে নেতাকর্মীরা জানান। দুঃসময়ে রাজপথে অবস্থান নেওয়ায় তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে পরিচিত। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে শাহিনুর ইসলাম সাগরের ব্যাপক গ্রহণযোগ্যতা ও সমর্থন রয়েছে। তার নেতৃত্ব ও সক্রিয়তায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছেন। এদিকে দীর্ঘ দুই দশক পর আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ময়মনসিংহ বিভাগভুক্ত চার জেলা—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা—এর মোট ২৪ জন প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই তারেক রহমান ময়মনসিংহ সফর করেছিলেন। শাহিনুর ইসলাম সাগর বলেন, তারেক রহমানের এই আগমন ময়মনসিংহবাসীর জন্য গর্বের বিষয়। তিনি ঐতিহাসিক এই জনসভা সফল করতে সবাইকে সার্কিট হাউস মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।




















