ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতার জানাজা সম্পন্ন

কাকন সরকার,
  • আপডেট সময় : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 216
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা শ্রীবরদী সরকারের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, শেরপুর -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর – ২ (নকলা নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর -৩( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়াসহ জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং হাজারো মুসল্লিদের অংশ গ্রহনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা গোপালখিলা গ্রামের বাড়িতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানাযা উপলক্ষে শ্রীবরদী উপজেলা প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। চার প্লাটুন বিজিবি ও সেনাসদস্যরা টহল দেয়।

শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে সেজন্য অতিরিক্ত সেনাসদস্যদের রাস্তায় টহল জোরদার করতে দেখা গেছে।

ঝিনাইগাতী বাজারে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বুধবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে জামায়াতের অন্তত ৬০ জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয় এবং ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়। সংঘর্ষে জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যুর প্রতিবাদে বুধবার রাতে শেরপুর সহ সারাদেশে প্রতিবাদ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহতের ঘটনায় শ্রীবরদী-ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতার জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬