ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২ যাত্রীসেবা নাকি অনিয়ম? গুলিস্তান-গৌরীপুর রুটে বিআরটিসি এসি বাসে অতিরিক্ত যাত্রী ও দীর্ঘক্ষণ অপেক্ষার অভিযোগ অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত তাহিরপুরে কথিত এক সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারে অতিষ্ঠ এলাকাবাসী

ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
  • আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 122
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা ও যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ থানা মোঃ কামাল সিকদার।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচক্কর এলাকায় এই নির্বাচনী প্রচারণা শুরু হয়। গণসংযোগকালে মোঃ কামাল সিকদার সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমটি কদমতলী গোলচক্কর এলাকা থেকে শুরু হয়ে আমবাগিচা, আগানগর, জিনজিরা জনি টাওয়ার ও ডাকপাড়া এলাকা প্রদক্ষিণ করে কদমতলী ক্যাম্বিয়ান স্কুলের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ কামাল সিকদার বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপি সমর্থক নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ রুবেল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ।

আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬