ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

ময়মনসিংহে উপজেলা বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 231
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে।

আব্দুল্লাহ আল মামুন খোকন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মরহুম বাবর আলী।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ধানের শীষের নির্বাচনী প্রচার কাজের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার মৃত্যুতে দল এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার না।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, আব্দুল্লাহ আল মামুন খোকন ছিলেন দলের নিবেদিত প্রাণ। গতকালও (রোববার) সকাল থেকে তিনি আমার সঙ্গে থেকে গভীররাত পর্যন্ত নির্বাচনি কাজে ব্যস্ত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় শোক প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।

এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মুত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তার রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। এতে সবার অশ্রুসজল চোখে এক বেদনা বিধুর পরিস্থিতির সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে উপজেলা বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬