ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

ময়মনসিংহ সীমান্তে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 235
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ ৭৯ হাজার ৩২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বানাইচিংড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একটি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

একই দিন শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিফাটা এলাকায় পৃথক অভিযানে চোরাকারবারীদের পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্কিন সানরাইজ ক্রিম, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেস ওয়াশ, বেটনোভেট সি-ক্রিম, সিশা হেয়ার অয়েল, সাবান ও ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ।

এছাড়া অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক, একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দ মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৯ হাজার ৩০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বুধবার বিকেল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ সীমান্তে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬