ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 187
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষে সকল সদস্যকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আনসার-ভিডিপি একমাত্র বাহিনী যাদের নিয়মিত সদস্য নেই। তারা সাধারণত সমাজে স্বাভাবিক জীবনযাপন করে এবং কেবল রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবিকা ছেড়ে দায়িত্ব পালনে এগিয়ে আসে। প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, ইলেকশনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে। ইলেকশনের দিন কোনো অনিয়ম বা সমস্যা রিপোর্ট করা হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে- যা উপজেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে পার্লামেন্ট ইলেকশনে ১৩ হাজার ৫০০ এর বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক

আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬