প্রশাসনের নাকের ডগায় অনলাইনে বাইক বিক্রির নামে চলছে বিশাল প্রতারণা!
- আপডেট সময় : ০৬:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 200
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে ব্যবহার করে বাইক ও জমিজমা বিক্রির নামে ভয়াবহ প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের ফাঁদে ফেলে প্রতারকেরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অনুসন্ধানী টিমের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এমন এক ভয়াবহ প্রতারণার চিত্র।
প্রতারক লাভলু মাহমুদ নামের এক ব্যক্তি “বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে, আকর্ষণীয় সব অফার দিয়ে, বিভিন্ন প্রোডাক্ট এর ছবি দিয়ে বেশ কয়েকটি ফেইসবুক পেইজ খুলে লোভনীয় অফারে বিক্রির বিজ্ঞাপন দিয়ে থাকেন। এসব বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে দেশের বিভিন্ন জায়গার সাধারণ মানুষ প্রতিদিনই প্রতারণার শিকার হচ্ছেন।
প্রথমে ফেইসবুক পেইজে আকর্ষণীয় ছবি ও অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হয়। এরপর ক্যাশ অন ডেলিভারির কথা বললেও অগ্রিম বিকাশে অর্থ পাঠাতে চাপ দেয় চক্রটি। অভিযোগ আছে, প্রতারক লাভলু মাহমুদ WhatsApp নম্বর ( 01929672464) ব্যবহার করে করে বিকাশ নম্বর এবং নগদ নম্বরের মাধ্যমে কৌশলে অগ্রীম ঢাকা নেয়।
এ ধরনের প্রতারণা প্রতিরোধে সাধারণ মানুষের সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃংখলা বাহিনীকে আরও কঠোর হতে হবে । অগ্রিম টাকা পাঠানো থেকে বিরত থাকার পাশাপাশি অনির্ভরযোগ্য পেইজ ও ব্যক্তির সাথে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা।




















