ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দের সমর্থনে কাঁচারী ঘাট বালু ব্যবসায়ী মালিক সমিতির মিছিল
- আপডেট সময় : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 160
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সমর্থনে কাঁচারী ঘাট বালু ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কাঁচারী ঘাট এলাকা থেকে শুরু হয়ে নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে আবু ওয়াহাব আকন্দের সর্বশেষ নির্বাচনী মিছিলে গিয়ে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থীর বিজয় কামনা করেন।
মিছিলে কাঁচারী ঘাট বালু ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ, সদস্যসহ বিপুল সংখ্যক শ্রমিক ও সমর্থক অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জননেতা আবু ওয়াহাব আকন্দ একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে তাকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।




















