ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

নেশার টাকা না পেয়ে বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

কাজী আল-আমিন
  • আপডেট সময় : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 121
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাটারা থানার কুড়িল ঘাটপাড় এলাকায় নেশার টাকা না পেয়ে রাকিবুল ইসলাম (২৩)নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) ভোররাতের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন জানান,আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা পরিবারে সঙ্গে কথা বলে জানতে পারি সে অনেক আগে এসএসসি পাশ করেছে এরপর থেকেই সে মাদকাসক্ত সেবি হয়ে যায়।সে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে,ঢাকায় এসে মাদকের টাকার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করে ও তার বাবার অনেক টাকা পয়সাও নষ্ট করে।গতকাল বিকালের দিকে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায় এতে তার মা বলে তোকে একটি টাকাও আমি দিতে পারবো না, এই নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে সে তার রুমে চলে যায়, নিজের কোমরের বেল্ট খুলে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা কাচিরা বলিয়া গ্রামে মোঃ হারুনের সন্তান, বর্তমানে কুড়িল ঘাটপার এলাকার ক-১৮৮ নম্বর বাসায় থাকতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেশার টাকা না পেয়ে বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

আপডেট সময় : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫