ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

ফেরত চাইবে বিএনপি সরকার, হাসিনাকে কি দেবে ভারত?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 168
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সালাউদ্দিন আহমদের এমন বক্তব্যের পর নতুন করে ভারত কিছু বলেনি।

গণঅভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়েছিল। এর জবাবে গত বছরের নভেম্বরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ ব্যাপারে বলেছিলেন তারা চিঠিটি ‘পর্যবেক্ষণ’ করছেন। তিনি আরও বলেছিলেন, “আমরা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ কল্যাণ এবং সেখানে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে আমরা সকল অংশীজনের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।”

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেরত চাইবে বিএনপি সরকার, হাসিনাকে কি দেবে ভারত?

আপডেট সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬