ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

কেরানীগঞ্জের কদমতলী গোলচক্কর মোড়ে চা বিক্রেতা রাজুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 241
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচক্কর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে রাজু নামে এক চা দোকানদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী রাজু দীর্ঘদিন ধরে ওই এলাকায় চায়ের দোকান পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ জাহিদ ও আলামিন নামের দুই ব্যক্তি ইফতারের পর পাশের এক দোকানদারের সঙ্গে বেচাকেনা সংক্রান্ত তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে রাজুকেও মারধর করা হয়। এতে তিনি শারীরিকভাবে আহত হন।

রাজু জানান, “আমি মারামারি থামাতে গিয়েছিলাম। কিন্তু উল্টো আমাকে অনেক মারধর করা হয়েছে। আমার অপরাধ কী ছিল জানি না। আমি আইনের মাধ্যমে বিচার চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়রা জানান, আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। জিডির কপি সংশ্লিষ্টদের কাছে রয়েছে বলেও জানা গেছে।

ভুক্তভোগী পক্ষ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীও দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জের কদমতলী গোলচক্কর মোড়ে চা বিক্রেতা রাজুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ।

আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬