ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

বিমানখাত ও সেবার আধুনিকায়নে জোর, তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর আশ্বাস: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 153
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানখাত ও যাত্রীসেবা আধুনিকায়নে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে, যাতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হয় এবং প্রবাসীরা নিরাপদ পরিবেশ পান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, হজযাত্রীদের ভোগান্তি কমাতে হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া ও সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক মানদণ্ডে বিমানবন্দরের সেবা উন্নীত করতে যাত্রীসেবা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনে জোর দেওয়া হচ্ছে।

জাতীয় পতাকাবাহী সংস্থায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দেন। টিকিট সিন্ডিকেট রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।

এ ছাড়া নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতি চাঙা করতে উদ্যোগ নেওয়া হবে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আরেক সভায় মন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিমানখাত ও সেবার আধুনিকায়নে জোর, তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর আশ্বাস: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬