ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শেরপুর-এ পুকুর বাঁচাতে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত।

(কাকন সরকার) শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 152
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-এর অভ্যন্তরে অবস্থিত পুকুরটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

বুধবার (৪ মার্চ) দুপুরে ডিসি অফিস প্রাঙ্গণ, শেরপুর-এ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন শেরপুরবাসী এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, পুকুরটি ইজারা দেওয়া হলে জেলার সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা জানান, ২০২২ সাল থেকে শেরপুর সুইমিং একাডেমী উক্ত পুকুরে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।

ইতোমধ্যে প্রায় চার শতাধিক প্রি-প্রাইমারি শিক্ষার্থীকে সাঁতার শিক্ষা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে অংশগ্রহণসহ নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে।

এছাড়াও জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমে একাডেমি সার্বিক সহযোগিতা করে আসছে। একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী-এর বিএমএ (BMA) কোর্সে ৫ জন সেকেন্ড লেফটেন্যান্ট এবং ১৭ জন সৈনিক সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি ২ জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ ভর্তির সুযোগ পেয়েছে এবং ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ ট্যালেন্ট হান্টে ১ জন অংশগ্রহণ করে জেলার সুনাম বৃদ্ধি করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাঁতার কেবল একটি ক্রীড়া নয়—এটি জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। নদীমাতৃক দেশের প্রেক্ষাপটে শিশু-কিশোরদের সাঁতার শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এমন পরিস্থিতিতে পুকুরটি মাছচাষের জন্য ইজারা দেওয়া হলে সাঁতার প্রশিক্ষণের পরিবেশ নষ্ট হবে এবং জেলার ক্রীড়া অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবি এম মামুনুর রশীদ পলাশসহ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।

মানববন্ধন থেকে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়
শিক্ষার্থীদের স্বার্থ, ক্রীড়া উন্নয়ন এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে পুকুরটি ইজারা না দিয়ে সাঁতার শিক্ষার জন্য উন্মুক্ত রাখা হোক অথবা স্বল্পমূল্যে শেরপুর সুইমিং একাডেমীর অনুকূলে প্রদান করা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুর-এ পুকুর বাঁচাতে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত।

আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬