ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পুকুর সংস্কারের সময় উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 160
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলা-এর হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুরের সংস্কারের সময় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে প্রাচীন কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি। স্থানীয়দের সহযোগিতায় শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ মূর্তিটি জব্দ করে।

স্থানীয়রা জানান, নিমগাছি প্রকল্পের আওতায় পুকুরে মাছ চাষ করা হয়। পুকুর সংস্কারের জন্য কয়েকদিন ধরে কাজ চলছিল। শনিবার বেলা ১১টার দিকে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটার সময় মাটির সঙ্গে দ্বিখণ্ডিত এই বিষ্ণুমূর্তি বেরিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মূর্তিটি জব্দ করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন নিশ্চিত করেছেন, এটি বিষ্ণু দেবতার কষ্টিপাথরের মূর্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুরে প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন। মূর্তিটি কষ্টিপাথরের কিনা এবং কত বছরের পুরোনো তা প্রত্নতত্ত্ব বিভাগ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবে।” আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতার মূর্তি এবং অনেক প্রাচীন। তাদের মতে, এই এলাকায় অতীতে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুকুর সংস্কারের সময় উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬