ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হল দুই বস্তা সরকারি ওষুধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 146
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেরা বুধবার (১১ মার্চ) সকালে নদীতে মাছ ধরার সময় বস্তাগুলো দেখতে পান এবং সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে দেখে, ভেতরে সরকারি হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এরপর ওষুধবস্তাগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া ওষুধগুলো ২০২৩ সালের হতে পারে। তখন কেউ সম্ভবত বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছিল। বস্তায় থাকা ওষুধের প্যাকেট নদীর তলদেশে দীর্ঘদিন ভালো অবস্থায় রয়ে গেছে। তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং স্বাস্থ্য বিভাগ পুলিশকে সহযোগিতা করবে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হল দুই বস্তা সরকারি ওষুধ

আপডেট সময় : ০১:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬