ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান ব্যাটিংয়ের হতাশাজনক পারফরম্যান্স: কোচ হেসনের মন্তব্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 166
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান দল বাংলাদেশের কাছে লেজেগোবরে পরাজিত হয়েছে। মাত্র ১১৪ রানে অলআউট হয়ে গেছে দলের ব্যাটিং, যেখানে কোনো ব্যাটারই বড় ইনিংস করতে পারেনি। কেবল পেসার ফাহিম আশরাফ ৩৭ রান করে দলের সেরা ছিলেন।

পরাজয়ের পর দলের প্রধান কোচ মাইক হেসন বলেন, “তরুণ খেলোয়াড়দের শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা মাঠে নামুক এবং অভিষেকেই সেঞ্চুরি করুক। কিন্তু বাস্তবতা ভিন্ন; কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আগামী কয়েকদিন আমাদের মানসিক দৃঢ়তা দেখাতে হবে এবং পরের ম্যাচে ভালোভাবে লড়াই করতে হবে।”

ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, “আমি খুবই হতাশ। এটা শুধুই তরুণদের কারণে হয়নি। ভালো বোলিংয়ের সামনে আমরা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছি। নিজেদের কিছুটা গুটিয়ে নিয়েছিলাম। দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে।”

নাহিদ রানার পারফরম্যান্সের প্রশংসাও করেছেন হেসন। তিনি বলেন, “আমি এবারই প্রথম সরাসরি তাকে বোলিং করতে দেখলাম। ওয়ার্মআপ থেকে শুরু করে ম্যাচ পর্যন্ত সে দারুণ বোলিং করেছে। পিচে বল করার সময় টাইমিং, সিম পজিশন এবং ক্রস সিম সবই ভালো ছিল। ৫ উইকেট নেওয়ায় সে সত্যিই সম্ভাবনাময়ী বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং এই স্বীকৃতি তার যোগ্য।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান ব্যাটিংয়ের হতাশাজনক পারফরম্যান্স: কোচ হেসনের মন্তব্য

আপডেট সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬