ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রাষ্ট্রপতির ৩ ‘অপরাধে’ ভাষণ বর্জন করেছি: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 160
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিনটি ‘অপরাধের’ কারণে তার ভাষণ বর্জন করা হয়েছে। এ ধরনের ব্যক্তির বক্তব্য এই মহান সংসদে শোনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই সংসদ জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তাই তারা আগেই অনুরোধ করেছিলেন—এ সংসদে ফ্যাসিবাদের দোসর বা খুনের সহযোগীদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত নয়।

রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলে ধরে তিনি বলেন, প্রথমত—রাষ্ট্রপতি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত—২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরে তিনি সেই বক্তব্য অস্বীকার করেন। এর ফলে তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়েছেন।

তৃতীয় অভিযোগ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রপতি নিজ হাতে একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, যেখানে নির্বাচনে দুটি ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুযায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিতরা একই সঙ্গে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন এবং একই ব্যক্তি তাদের উভয় শপথ পাঠ করাবেন। তিনি দাবি করেন, তারা এই শপথ নিলেও সরকারি দল তা নেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রপতির ৩ ‘অপরাধে’ ভাষণ বর্জন করেছি: জামায়াত আমির

আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬