আদাবরে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করে মোবাইল ছিনতাই ।
- আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / 124
রাজধানীর আদাবর বালুর মাঠে এলাকায় মোবাইল ছিনতাই করার সময় বাঁধা দিলে ছিনতাইকারীরা মোঃ সুমন শেখ(২৬)নামের এক যুবককে বাম হাতের কব্জিসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার(৩০ জনুয়ারি) বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিকেল চারটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুমন শেখ জানান,গতরাতে আদাবর বালুর মাঠ এলাকায় আমার ফুফু শাশুড়ির বাসায় বেরাতে যাই, আজ বিকেলের দিকে বাসার সামনে রাস্তা দিয়ে হাটা হাটি করার সময় ৩/৪জন যুবক আমার পথরোধ করে । পরে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে আমি তাদেরকে বাঁধা দেই।পরে তারা ক্ষিপ্ত হয়ে পিছন থেকে চাপাতি দিয়ে আমার বাম হাতে কোপ দেয় এতে আমার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।পরে স্থানীয় পথচারী লিটন আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসেন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর সদরের মোঃশাহাদাত শেখের সন্তান।আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। আমি নির্মাণ শ্রমিকের কাজ করি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,আদাবর এলাকায় ছিনতাইকারীরা এক যুবককে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন আছেন।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।মোঃ লিটন ০১৭১৯-৪৬২৪৮১












