ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

গণহত্যা দিবসে রাষ্ট্রপতির বাণী: ‘মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 157
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মেজর জিয়াউর রহমান-এর স্বাধীনতার ঘোষণা সে সময়ের বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল ও বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ এই গণহত্যার শিকার হন।

তিনি আরও বলেন, ওই সময় চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ এবং পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে সাহসী করে তোলে। এর ফলে শুরু হয় সশস্ত্র প্রতিরোধ এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

রাষ্ট্রপতি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তিনি ২৫ মার্চসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বীরত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং সেখান থেকে অনুপ্রেরণা নিতে হবে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

শেষে তিনি ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের ন্যায়ভিত্তিক ও ন্যায়বিচারসমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণহত্যা দিবসে রাষ্ট্রপতির বাণী: ‘মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’

আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬