ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 66
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ২৭ মার্চ ২০২৬

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬