ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 77
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছেন প্রশাসন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করে জ্বালানি মজুদ করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযান অবৈধভাবে মজুদ করে রাখা ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এর শুক্রবার রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার জ্বালানি জব্দ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ

আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬