ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে কথিত চিকিৎসকের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 69
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে “আজিজ ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি প্রতিষ্ঠানে কথিত এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, হুমায়ন কবির নামে এক ব্যক্তি সেখানে রোগী দেখা, আলট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবা দিতেন।

রোববার (৩০ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এ সময় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং ত্রিশাল থানার একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহের ত্রিশালে কথিত চিকিৎসকের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬