ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করিমগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোঃ ফেরদৌস করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 54
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার গণেশপুর এলাকার চামড়া বন্দরের ফেরীঘাটের পূর্বপাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, করিমগঞ্জ থানার সাধারণ ডায়েরি নং–১১৮৯, তারিখ ৩০ মার্চ ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিঃ) মো. ফজলুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলেন। এ সময় বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ামতপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, গণেশপুর এলাকার চামড়া বন্দরের ফেরীঘাটের পূর্বপাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। আটক ব্যক্তি হলেন মো. কবীর মিয়া (২০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহাপুর শাহানগর গ্রামের জাহের মিয়ার ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি পুরাতন প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ৬টি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি প্যাকেটে ১ কেজি করে ৪ কেজি এবং বাকি ২টি প্যাকেটে ২ কেজি করে আরও ৪ কেজি গাঁজা ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশ ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন, তিনি হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জের করিমগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার সাথে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

করিমগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬