ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 136
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) থেকে জেলার ত্রিশাল, সদর ও ফুলপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৩ মে থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হামের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং শিশুদের সুরক্ষায় দ্রুত টিকাদান নিশ্চিত করা প্রয়োজন। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ময়মনসিংহে যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে, সেজন্য বিভিন্ন উপজেলায় সচেতনতা কার্যক্রমও চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

আপডেট সময় : ০৬:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬