ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮
- আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 54
Mymensingh Medical College Hospital-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় শিশুটির মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আরও ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ শিশুর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
এছাড়া, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এ সময়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর।
অন্যদিকে, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ জানান, জনসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।




















