মেয়েদের শিক্ষাই পরবর্তীতে সংসারের সকলকে শিক্ষিত করতে সাহায্য করে-এড. এম এ হান্নান খান
- আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 73
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এডভোকেট আলহাজ¦ এম এ হান্নান খান বলেন, মেয়েদের শিক্ষাই পরবর্তীতে সংসারের সকলকেই শিক্ষিত করতে সাহায্য করে। সম্প্রতি ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকায় বসবাসরত একটি পরিবারের প্রধান বড় গাড়ির ড্রাইভার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দীর্ঘদিন আয়-রোজগার ছাড়াই বিছানায় পড়েছিল। তার তিনটি মেয়ের মধ্যে দুটি মেয়ে পড়ালেখা করতো মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। পরবর্তী ক্লাসে ভর্তির টাকা না থাকায় ভর্তি হতে পারছিলো না। কিছুদিন পূর্বে দুটি মেয়েকে দুই সেট বই প্রদান করেন এডভোকেট হান্নান খান এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার তিনি ভর্তির ব্যবস্থা করেন। তিনি মুকুল নিকেতন স্কুল কর্তৃপক্ষের নিকট সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ক্যাম্পেইন সদস্য রাফায়েত খান শিশির ও ইলহামসহ অনেকেই উপস্থিত ছিলেন।




















