ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর প্রতিনিধি(কাকন সরকার)
  • আপডেট সময় : ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 51
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে উন্নতমানের স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।

নতুন স্কুল ব্যাগ ও পানির পাত্র হাতে পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের মানবিক ও উৎসাহমূলক কর্মকাণ্ড প্রান্তিক পর্যায়ের শিশুদের ঝরে পড়া রোধে এবং তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬