ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন।

মামুন মুন্সী, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 9
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলার বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বৈধ কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করতে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে কিরণপাড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সমিতির নেতারা।

লিখিত বক্তব্যে জানানো হয়, ভুয়া নথি ও জাল স্বাক্ষরের মাধ্যমে সদস্যদের বিভ্রান্ত করা হচ্ছে এবং বিভিন্নভাবে চাঁদা দাবি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।

সমিতির সভাপতি নুরুল ইসলাম দাবি করেন, একটি গোষ্ঠী সমিতির সম্পদ দখল ও কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে ভয়ভীতি ও হয়রানি করছে। সদস্য জোছনা বেগম ও আছিয়া বেগমও চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ করেন।

তবে অভিযুক্ত প্রবাসী বিএনপি নেতা মোরশেদ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় এলাকার উন্নয়নে কাজ করছেন। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, ১৬ এপ্রিল নবগঠিত কমিটির সদস্যরা বিষশটি ক্লিয়ার করেছে,সমিতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬