ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 19
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিকাল ৩টায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয় ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা।
অন্যদিকে, একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি ঘোষণা করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলয়ের আরেকটি গ্রুপ। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, “দুই পক্ষ একই সময় ও স্থানে কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কা থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই তারাকান্দা বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের জমায়েত, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ থাকবে।
এদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক বিরোধের কারণে যেন জনজীবন অচল না হয়ে পড়ে সেদিকে প্রশাসনের কঠোর নজর রাখা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৬:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬