ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহে নাগরদোলা ভেঙে আহত ৮, একজন ঢাকায় রেফার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 75
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্ক-এ ভ্রাম্যমাণ (অবৈধ) নাগরদোলা ভেঙে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনার্থীদের নিয়ে নাগরদোলাটি ঘুরছিল। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে গেলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ভজন সরকার (আনুমানিক ৪০) নামে একজন রয়েছেন, যিনি ঘটনাস্থলের পাশে মোটরসাইকেলে ছিলেন বলে জানা গেছে।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে তাদের একজনকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, পার্কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব নাগরদোলা বসিয়ে ব্যবসা করা হচ্ছিল। এগুলো অপসারণে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তা কার্যকর হয়নি। দৈনিক চাঁদার কারণে এসব অবৈধ স্থাপনা সরানো হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বিষয়টি তদন্তে প্রশাসন তৎপর হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে নাগরদোলা ভেঙে আহত ৮, একজন ঢাকায় রেফার

আপডেট সময় : ০৬:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬