ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ধোবাউড়ায় বিশেষ অভিযানে ভারতীয় তেল, ইয়াবাসহ গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 98
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানি তেল, ইয়াবা ও চুরির মালামাল উদ্ধারসহ পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) জেলা পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, গত ৩ মে সন্ধ্যায় ধোবাউড়া থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার চৌরাস্তায় মঞ্জুরুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় ‘কেও কার্পিন অলিভ অয়েল’ (আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া কড়ইগড়া এলাকায় একটি দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও একজনকে আটক করা হয়।
অন্যদিকে, দর্শা হরচন্দ্রপুর এলাকার একটি জামে মসজিদ থেকে ১২ ভোল্টের ব্যাটারি চুরির ঘটনায় জড়িত মনির হোসেন ওরফে সোহেল (৩০) এবং খাইরুল ইসলাম (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, পৃথকভাবে মোবাইল কোর্টের মামলায় সাত দিনের সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৩৫) নামে এক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধোবাউড়া থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধোবাউড়ায় বিশেষ অভিযানে ভারতীয় তেল, ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬