ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহে এসআরএইচআর নলেজ ফেয়ার অনুষ্ঠিত, শিশুবিবাহ রোধে তৃণমূল উদ্যোগ জোরদারের আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 69
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে শিশুবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিভাগীয় এসআরএইচআর (SRHR) নলেজ ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস এম সৈকত এবং রেড অরেঞ্জ-এর ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইয়াসমিন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশে শিশুবিবাহ এখনো একটি বড় সামাজিক ও মানবাধিকার সংকট হিসেবে বিদ্যমান। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীতে দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাহীনতা এবং জলবায়ু ঝুঁকির কারণে এ সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে।
তারা আরও বলেন, শিশুবিবাহ প্রতিরোধে জাতীয় পর্যায়ে গৃহীত আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই সমাধান গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোগ তুলে ধরা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে এসআরএইচআর নলেজ ফেয়ার অনুষ্ঠিত, শিশুবিবাহ রোধে তৃণমূল উদ্যোগ জোরদারের আহ্বান

আপডেট সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬