ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

নারী ও পরিবেশ ইস্যুতে ‘কুইক রেসপন্স’ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 144
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
নারী ও পরিবেশভিত্তিক সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘কুইক রেসপন্স’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আইইডি ময়মনসিংহ কেন্দ্রের সভাকক্ষে। কর্মসূচিতে বলাশপুর আবাসন এলাকার সমস্যাগ্রস্ত দুটি পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, জনউদ্যোগ সদস্য, নারী ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, যুব ও সাংস্কৃতিক ফোরাম, কিশোরী দলের নেত্রী, পুরুষ দল, কমিউনিটি ফোরাম এবং স্থানীয় নারী নেত্রীরা অংশ নেন।
কর্মসূচিতে আলোচিত দুই ভুক্তভোগী হলেন স্বর্ণা ও শুকতারা।
স্বর্ণা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রেম করে বিয়ে করেন। বিয়ের ছয় মাসের মাথায় তার স্বামী বিদেশে চলে যান এবং এরপর থেকে কোনো যোগাযোগ রাখেননি। স্বর্ণার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি তাকে দোষারোপ করে হুমকি দিচ্ছেন এবং তার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছেন না।
অন্যদিকে শুকতারা জানান, পাঁচ বছর আগে তার বিয়ে হলেও শুরু থেকেই স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। সম্প্রতি পূর্ব নোটিশ ছাড়াই তাকে তালাকনামা পাঠানো হয়। পরে জানা যায়, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এ অবস্থায় শুকতারা তার দেনমোহর আদায়ের দাবি জানান।
সমস্যা সমাধানে নারী ফোরামের আহ্বায়ক সৈয়দা সেলিমা আজাদ সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে নোটিশ পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। পাশাপাশি প্রয়োজন হলে জাতীয় আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য ও গাজী টিভির সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, এশিয়ান টিভির ময়মনসিংহ প্রতিনিধি আবুল মুনসুর, নারী ফোরামের সদস্য সূরাইয়া ইয়াসমিন ঋতু ও আফরোজা আক্তার কণা, বলাশপুর আবাসন কমিউনিটি ফোরামের সদস্য সোমা আক্তার ও রীন বেগমসহ অন্যান্যরা।
এছাড়াও আইইডির কেন্দ্রীয় কার্যালয়ের সমন্বয়কারী (ফিল্ড অপারেশন) সঞ্চিতা তালুকদার, সমন্বয়কারী (জনউদ্যোগ ও পিস বিল্ডিং) তারিক হোসেন, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তার মাধ্যমে এ ধরনের সমস্যার টেকসই সমাধান সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারী ও পরিবেশ ইস্যুতে ‘কুইক রেসপন্স’ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬