ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছাত্রলীগ নেতা মোয়াজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 54
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর প্রতিনিধি :
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ আর নেই। একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস মোয়াজের জানাযা নামাজ আজ বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।

এদিকে তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শোক বার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘদিন কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মোয়াজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছাত্রলীগ নেতা মোয়াজ

আপডেট সময় : ০৮:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬