সংবর্ধনায় সিক্ত হলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি আলহাজ্ব জাহিদুল ইসলাম।
- আপডেট সময় : ০৩:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 22
এম মাসুদ রানা সাংবাদিক এশিয়ান টিভি, পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারি সংস্হা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা।
ঠাকুরগাঁও প্রতিনিধি :
রানীসংকৈল মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে ঠাকুরগাঁও-৩ (রানীসংকৈল-পীরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুল ইসলাম এমপি মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহ:বার (০৭ মে ২০২৬) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের পক্ষে অনেক দাবি উঠে আসে বক্তৃতায় জাতীয় করন,হোস্টেল সহ নানাবিধ সরকারি অনুদান বিষয়ে দাবি করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে এমপি মহোদয়কে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ। সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহিদুল ইসলাম এমপি বলেন, নারী শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার এবং নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি রানীসংকৈল মহিলা ডিগ্রি কলেজের, প্রতিষ্ঠাতা সদস্য জনাব সাহাদত হোসেন সহ সভাপতি উপজেলা বিএনপি, মাহামুদুন নবী পান্না বিশ্বাস, এম আর বকুল মজুমদার সাংগঠনিক সম্পাদক , মনিরা বিশ্বাস রানীসংকৈল উপজেলা মহিলা দলের সভানেত্রী, শিক্ষক বৃন্দ অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষা অনুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় এলাকার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে রানীসংকৈল ও পীরগঞ্জ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




















