ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য: একদিনে মাদক, চোরাচালান পণ্য ও চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ তিনজন আটক ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার অযথা বাইকের হর্ন ও শব্দদূষণ রোধে ময়মনসিংহে মানববন্ধন শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন বাজেট ২০২৬-২৭ নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক রহিমের, লাশ ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শতাধিক হেক্টর ফসল তলিয়ে ক্ষতি চরম দুশ্চিন্তায় কৃষক, যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে

রানীসংকৈলে ৪০০ খামারির মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন উপকরণ বিতরণ

রিপোর্ট : এম মাসুদ রানা
  • আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 79
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি গ্রুপের ৪০০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খামারিদের আধুনিক ও লাভজনক পশুপালনে উৎসাহিত করতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, যন্ত্রপাতি ও খামার ব্যবস্থাপনার সরঞ্জাম প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করে উৎপাদন বৃদ্ধি করতে পারেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন পৌর বিএনপির নেতা শাহজাহান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ রানা, ডা. রুদ্রহ চন্দ্র মোহন্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের খামারিরা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। খামারিদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদানের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের স্বাবলম্বী করতে এবং আধুনিক পদ্ধতিতে পশুপালনে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপকারভোগী খামারিরা জানান, বর্তমান সময়ে পশুখাদ্য ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি এই সহায়তা তাদের খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রানীসংকৈলে ৪০০ খামারির মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন উপকরণ বিতরণ

আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬