ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর বড় সাফল্য: একদিনে মাদক, চোরাচালান পণ্য ও চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ তিনজন আটক ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার অযথা বাইকের হর্ন ও শব্দদূষণ রোধে ময়মনসিংহে মানববন্ধন শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন বাজেট ২০২৬-২৭ নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক রহিমের, লাশ ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে শতাধিক হেক্টর ফসল তলিয়ে ক্ষতি চরম দুশ্চিন্তায় কৃষক, যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে

নালা দখল করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরে নালার (ড্রেন) জায়গা না ছেড়ে বহুতল ভবন নির্মাণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় অভিযান চালিয়েছে সিটি করপোরেশন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিটি প্রশাসনের তৎপরতার মুখে ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা অপসারণে সম্প্রতি নোটিশ দেওয়া শুরু করে ময়মনসিংহ সিটি করপোরেশন। এর অংশ হিসেবে নতুন বাজার এলাকায় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভবন দুটি নালার জায়গা না ছেড়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিংয়ের জায়গা মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।

এ ঘটনায় নতুন বাজারের গার্ডেন সিটি ভবন এবং গাঙ্গীনারপাড় মোড় এলাকায় ইউনাইটেড বিল্ডার্সের সামনে নোটিশ টানিয়ে দেয় সিটি করপোরেশন। নোটিশে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিং স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, পার্কিংয়ের জায়গা দোকান হিসেবে ভাড়া দেওয়ায় সড়কে যানবাহন দাঁড় করাতে হচ্ছে, এতে এলাকায় যানজটও সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান শুরু করা হয়েছে।

সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে কর্মকর্তারা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের মাঝখানে থাকা সরু হয়ে যাওয়া নালাটি পরিদর্শন করা হয়। পরে পানি প্রবাহ স্বাভাবিক করতে নালাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, শহরে নতুন নতুন ভবনের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। ড্রেনগুলো পুনরায় সচল করতে আমরা উদ্যোগ নিয়েছি। এখানেও বহুতল ভবনের কারণে ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল। ভবন মালিক নিজের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনরায় চালু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালা দখল করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন

আপডেট সময় : ০৯:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬