সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযান: ৩৯৩ বোতল ভারতীয় মদ আটক
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 110
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুশপাড়া এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা এলাকা থেকে মোট ৩৯৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










