ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ময়মনসিংহে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অ্যাডভোকেসি কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 134
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধি:
লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আবাসন, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক অ্যাডভোকেসি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। জনউদ্যোগের আয়োজনে এবং আইইডি ময়মনসিংহ কেন্দ্রের সহায়তায় এ কর্মসূচি কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহ্বায়ক সারওয়ার কামাল রবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ জেলার উপ-পরিচালক নাজনীন সুলতানা। কর্মসূচিটি সঞ্চালনা করেন জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিচয় পর্বের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সভাপতি সারওয়ার কামাল রবিন এবং কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম।
কর্মসূচিতে সেতুবন্ধন হিজরা উন্নয়ন সংস্থার ১১ জন সদস্য অংশগ্রহণ করেন। তাদের পক্ষে আঁখি হিজরা, জারা আফরোজ, শাওন হিজরা, মুক্তা হিজরা ও স্বপ্না হিজরাসহ অন্যরা আবাসন, শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, আবাসন সংকট, শিক্ষায় বৈষম্য, বুলিং এবং কর্মক্ষেত্রে অবহেলা ও নির্যাতনের কারণে তারা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
বক্তারা সরকারের কাছে তাদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সামাজিক স্বীকৃতি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবি জানান। তারা বলেন, উপযুক্ত সুযোগ পেলে তারা পরিশ্রমের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে চান।

সভাপতির বক্তব্যে সারওয়ার কামাল রবিন বলেন, ভবিষ্যতে প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠকের মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষের উন্নয়নে কাজ করবে জনউদ্যোগ।
প্রধান অতিথি নাজনীন সুলতানা জানান, আগামী জুলাই-আগস্ট মাসে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দুই বছর মেয়াদি স্বল্পসুদে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে, যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। পাশাপাশি বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনায় অংশ নেন জনউদ্যোগ সদস্য ও গাজী টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী আবুল মুনসুর এবং কণা আফরোজ।
অনুষ্ঠানের শেষে আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম সমাজে শান্তি প্রতিষ্ঠা ও দ্বন্দ্ব নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতি আগামীর সুন্দর প্রত্যাশা ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অ্যাডভোকেসি কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬