ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 62
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে আগমন করবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ত্রিশালে আগমন উপলক্ষে ত্রিশালবাসীর আগামীর স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে যাবে।

ইতোমধ্যে ত্রিশালবাসী তাকে বরণ করে নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশা পুরণের পাশাপাশি ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন।

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠ পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির স্মৃতি বিজড়িত এলাকা ময়মনসিংহের ত্রিশালে।

এ উপলক্ষে আগামী ২৩ মে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠ ও নজরুল মঞ্চ পরিদর্শনে করেন সংসদ সদস্য ডা. লিটন।

এ সময় তার সঙ্গে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়াসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আগামী ২৩ মে’র অনুষ্ঠানমঞ্চে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ত্রিশালের বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

এরপর তিনি মূল অনুষ্ঠানস্থলে এসে কবির জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এছাড়া সফরকালে তিনি ময়মনসিংহের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বলেও জানিয়েছে আয়োজক সূত্র।

প্রসঙ্গত, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানটি সফল ও নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন

আপডেট সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬