অটোরিকশা হারিয়ে যাওয়ার পর থেকে মানসিক বিপর্যয় পরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা।
- আপডেট সময় : ০৩:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 129
রাজধানী মুগদা পূর্ব মানিকনগর বালুর মাঠ গলি এলাকার একটি বাসায় মোঃ নাঈম (১৮)এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
শুক্রবার(৩১জানুয়ারি)মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রানা বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ৬৯ নম্বর পূর্ব মানিক নগর বালুর মাঠ গলি এলাকার বাসার নিচতলার ফ্লোর থেকে মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত যুবক পেশায় অটোরিক্সা চালক। গত ২৮ জানুয়ারি তার অটো রিক্সাটি হারিয়ে যায় এই বিষয় নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এই নিয়ে সে তার নিজরুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে গলায় ফিতে দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতে খালু সরোয়ার জানান,নিহত নাঈমে বাবা মা মারা গিয়েছে তার পরে থেকেই তার নানি মজিদা বেগমের কাছেই থাকেন নাঈম অটোরিকশা চালাত অটোরিক্সা হারিয়ে যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এইসব নানান বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
তিনি আরো জানান,নিহত নাঈম নানী সঙ্গে পূর্ব মানিকনগর বালুর মাঠ গলি ৬৯ নম্বর বাসায় থাকতেন। বাবা মৃত দিলা ও মা মৃত রোকসানা বেগম।নাঈম এক ভাই এক বোন সে ছিল ছোট।











