ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২ যাত্রীসেবা নাকি অনিয়ম? গুলিস্তান-গৌরীপুর রুটে বিআরটিসি এসি বাসে অতিরিক্ত যাত্রী ও দীর্ঘক্ষণ অপেক্ষার অভিযোগ অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত তাহিরপুরে কথিত এক সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারে অতিষ্ঠ এলাকাবাসী

অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 21
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন তিনি। এ সময় সমাজকে মাদক ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

ফখরউদ্দিন আহমেদ বলেন, যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক ও অনলাইন জুয়া। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সঠিক তথ্য দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে পারলে তথ্যদাতাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, মাদক ও জুয়ামুক্ত ভালুকা গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয়ভাবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আপডেট সময় : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬