সংবাদ শিরোনাম ::
আজ ২৬ মার্চ ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ।
করিমগঞ্জ থেকে ফেরদৌসের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
- আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 123
করিমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসক জনাব তাহমিনা আক্তার কর্তৃক স্বাধীনতা বেদিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে এবং পুলিশ ,আনসার ভিডিপি ,সিভিল ডিফেন্স ও বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা ছাত্র ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন , মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরঙ্গনা দের বিশেষ সম্মাননা আলোচনা ও খাবার বিতরণ করা হয়।



















