ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 175
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক পত্রিকা ‘আধুনিক সংবাদ’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর উদ্যোগে রবিবার (৮ মার্চ ২০২৬), ১৮ রমজান বিকেলে ঢাকার সচিবালয়ের উত্তর পাশে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আধুনিক সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক এবং ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব নোটারিয়ান নাজির আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার মোগাদিসু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসিফ এস. মিজান। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মোঃ আলি নিয়ামত।

এ সময় শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ বেনজির আহমেদ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও ভাইস চেয়ারম্যান এটিএম মাহবুব আলম, বিশিষ্ট আইন ব্যক্তিত্ব ও আইনজ্ঞ সংস্থার ভাইস চেয়ারম্যান ড. শরীফ হিস সাকি। এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের মহাসচিব সিনিয়র সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট শফিউল্লাহ মুন্সী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমসহ গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার কাওসার হামিদ। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, প্রকাশক, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন অনলাইন টেলিভিশন ও নিউজ পোর্টালের সম্পাদক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গণমাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভার সভাপতি তাঁর বক্তব্যে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, সাংবাদিক সমাজ অবহেলিত কোনো জনগোষ্ঠী নয়; রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে সমগ্র মুসলিম উম্মাহ ও বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আনোয়ার হোসেন। দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬