আমরা দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করতে চাই : নতুন প্রশাসক পলাশ
- আপডেট সময় : ০৪:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 58
শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ ১৬ মার্চ সোমবার দায়িত্ব গ্রহণ করেন এবং জনগণের জন্য দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন শেরপুর। এসময় তিনি বলেন, “আমি কোনো প্রশাসক নই, আমি একজন সেবক হিসেবে শেরপুরবাসীর সেবা করতে চাই। অতীতে যারা এই পরিষদে ছিলেন এবং যে অনিয়ম-দুর্নীতি হয়েছে তা দেখা হবে। আমি দল-মত নির্বিশেষে সবার জন্য এই পরিষদ উন্মুক্ত রাখব।”
দুপুর ১টায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হিসেবে মামুনুর রশিদ পলাশকে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, জাফর আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা মোশওকত হোসেন, মহিলা দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















